রিপোর্টে creatinine দেখে কিডনি কেমন কাজ করছে বুঝতে চাইছেন? বয়স, লিঙ্গ ও serum creatinine বসান—2021 CKD-EPI পদ্ধতিতে আনুমানিক eGFR সঙ্গে সঙ্গে পাবেন।
eGFR ফল কী বোঝায়?
- G1: 90 বা বেশি — অন্য kidney-damage marker না থাকলে শুধু এই ফল CKD নয়।
- G2: 60–89 — বয়স ও অন্য রিপোর্টের সঙ্গে ব্যাখ্যা করতে হয়।
- G3a: 45–59
- G3b: 30–44
- G4: 15–29
- G5: 15-এর কম — দ্রুত চিকিৎসা মূল্যায়ন দরকার হতে পারে।
একটি অস্বাভাবিক ফল পুনরায় পরীক্ষা বা চিকিৎসা মূল্যায়নের প্রয়োজন বোঝাতে পারে; এটি নিজে থেকে চূড়ান্ত রোগনির্ণয় নয়।
কখন এই হিসাব কম নির্ভরযোগ্য হতে পারে?
Acute kidney injury, দ্রুত বদলানো creatinine, গর্ভাবস্থা, খুব বেশি বা খুব কম muscle mass, অঙ্গচ্ছেদ, গুরুতর অপুষ্টি বা কিছু ওষুধের ক্ষেত্রে creatinine-ভিত্তিক eGFR সতর্কতার সঙ্গে ব্যাখ্যা করতে হয়। ওষুধের dose নির্ধারণের জন্য আলাদা renal-function method প্রয়োজন হতে পারে।
সমীকরণ
এই টুল 2021 race-free CKD-EPI creatinine equation ব্যবহার করে। এখানে race/জাতিগত পরিচয়ের কোনো ইনপুট নেই। ফলের একক mL/min/1.73m²।
সাধারণ প্রশ্ন
Creatinine স্বাভাবিক হলেও eGFR কম হতে পারে?
হ্যাঁ। বয়স, লিঙ্গ ও creatinine একসঙ্গে সমীকরণে ব্যবহৃত হয়, তাই শুধু creatinine দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।
eGFR 60-এর নিচে মানেই কি CKD?
একটি মাত্র ফল যথেষ্ট নয়। দীর্ঘস্থায়িত্ব ও অন্য kidney-damage marker বিবেচনা করতে হয়।
µmol/L রিপোর্ট ব্যবহার করা যাবে?
হ্যাঁ। ইউনিট হিসেবে µmol/L নির্বাচন করলে টুল সেটিকে mg/dL-এ রূপান্তর করে হিসাব করবে।
আরও স্বাস্থ্য ক্যালকুলেটর
সব বাংলা স্বাস্থ্য ক্যালকুলেটর · Creatinine clearance · BMI ক্যালকুলেটর
সূত্র: 2021 CKD-EPI creatinine equation ও National Kidney Foundation-এর CKD শ্রেণিবিন্যাস। মেডিক্যাল রিভিউ: ডা. এ.এস.এম. মাসুম বিল্লাহ, এমবিবিএস · আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬
